Wednesday, October 10, 2018

বাঁধ ভাঙ্গার আহবান

আয়রে নবীন তোরা ভাঙ্গবো যে বাঁধ,
ভেঙ্গে সব একাকার করি তাই সাধ।
অন্ধকার দূর করে সূর্য চল আনি,
মানিনা মিথ্যুকদের তালকানা বাণী।

চারদিকে আজ শুধু ফপর দালালী,
আয় তা ই ভেঙ্গে দিই করি গুড়েঁবালি।
গুলি লাঠি সোর্ড বোমা হোকনা তাদের,
ভয় কিসের আর্মস বিজয় বীরের।

আয়রে ছুটে বীরেরা সামনে এগিয়ে,
আছে যত বাঁধা ভয় সবই মাড়িয়ে।
সবুজ লাল পতাকা নিয়ে আয় হাতে,
মায়ের দোয়াও যেন থাকে তোর সাথে।

আধাঁরে রয়েছে যারা সূর্যটারে দেখা,
বল্ সঙ্গে আছি বন্ধু তুমি নও একা।
এভাবে নবীন যারা সংগঠিত হও,
তোমরাও দাস কারও জেনে রাখো নও।

১৯৯৮

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...