আমি বদলে যেতে চাই
আসতে চাই রুপ ধরে
মজনু হয়ে ধরণীর জলসায়,
আমি মুছে দিতে চাই
অসহায় পথিকের চোখের জল
উদ্বাস্তু শিবিরে স্মৃতিহারার ন্যায়।
আমি হারিয়ে যেতে চাই
জোনাকির ন্যায় মিটিমিটি জ্বলে
আধাঁর পৃথিবীকে আলোকিত করে।
আমি মিশে যেতে চাই
জীর্ণ শীর্ণ ক্ষুধার্তের মাঝে
স্বাধীন হয়েও যারা অর্থের অধীন।
আমি ফুল হতে চাই
স্রোতস্বিনী হয়ে ভাসব দু'বাংলায়
ছুঁতে এপার ওপার বাংলা।
শত চাওয়া পাওয়ার মাঝে
তবু আমি পরিবর্তন চাই,
ধুমকেতুর ন্যায় এই আমি
আবারও বদলে যেতে চাই।
A N W A R
2002
No comments:
Post a Comment