আমি তোমার মাঝেই আছি
ছেড়ে থাকার প্রশ্নই আসেনা।
যখন ও চোখ কিছু দেখে সেখানে আমি,
যখন ঐ ঠোঁট কিছু বলে সেখানেও আমি,
যখন ও হাত ইশারা করে সেখানে ও আমি।
ছেড়ে থাকার প্রশ্নই আসেনা
আমি তোমাতেই মিশে আছি
এমন ভাবে জড়িয়ে আছি কোন জনমে
ছাড়ানো মুশকিল।
কেননা ঐ হৃদয়টার মুখোমুখি বসে কাব্য লিখি হাজার বছর ধরে আমি স্বয়ং।তুমি বুঝোনা।
যখন তৃষ্ণার্ত হও জল হও
কোন এক রুপে আমি আসি তোমার অধরে।
যখন ও চোখে অশ্রু ঝরে
শান্তিময় রুপে বসে যাই শিয়রে।তুমি দেখোনা।
চর্মচক্ষু পর্দায় না দেখো সেথা
কিন্তু ঐ হৃদয়েতো আমিই আছি।
ছিলাম,থাকব অনন্তকাল।
অার এ অভিব্যাক্তি গুলি যদি ঢং হয়;
তবে আজ থেকে ভালবাসার নাম দিলাম ঢং।
A N W A R
No comments:
Post a Comment