Tuesday, April 28, 2015

তুমি আসবে বলে

             তুমি আসবে বলে হে অতিথি!
        কত আশা আনন্দ খেলা করে মনে,
  জানিনা কেমন তুমি;মন বলে আমারই ন্যায়
          ভাবি এ কথা শুধু ক্ষণে ক্ষণে।

তুমি সৃষ্ট আমা হতে;জণণীর ধৈর্য্য সাহস হতে
     স্বপ্ন,আশা,মায়া হতে রবের সবি মহিমা
              ধন্য স্বজন তোমার আগমনে,
তুমি আসবে বলে হে অতিথি ;ভাবিতা মনে মনে।

তুমি আসবে খেলা করবে পিতামাতারই কোলে,
ধন্য করবে তাদের জীবন আধো আধো বোলে।

            তুমি আসবে বলে হে অতিথি!
                   কত অজানা শব্দ,বাক্য,
                মনের ব্যান্জ্ঞনে খেলা করে
                       আসবে বলে তুমি ---

          স্বরবর্ণের প্রতিটি বর্ণ অপেক্ষা করে
             নদীর ঢেউ থেমে থেমে আসে
            বাতাস পূবের দিশা হতে আসে
             তারারা জোৎস্নার সাথে হাঁসে
                 চাঁদ সূর্যের আলোয় ভাসে
              বৃক্ষরাজি সবুজের বনে ভাসে

                             শুধু তুমি আসবে বলে
                             শুধুই তুমি আসবে বলে
                                     হে অতিথি!

রচনাকাল :-২১-০৭-২০০৯
                              

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...