Monday, October 24, 2016

পঞ্চতত্ত্ব

পঞ্চ তত্ত্বের নির্ণয় পদ্ধতি
আমি বলে যাই,
বোঝার মত জ্ঞানী যেজন
বুঝে নিবেন ভাই।

প্রতি ঘন্টায় তত্ত্বের উদয়
আপন দেহে হয়,
পর্যায়ক্রমে আসে যায়
না বুঝার কিছু নয়।

তত্ত্ব জানলে জীবন যাপন
সহজ হয়ে যায়,
আপন দেহে আগামীর খবর
নিজেই খুঁজে পায়।

দর্পণ যদি ধর তোমার
আপন নাসিকা তলে,
নিশ্বাস ফেলতেই দেখবে
ভরেছে বাষ্প-জলে।

বাষ্প মিশে যেতেই দেখবে
চারকোণা হয়ে যাচ্ছে মিশে,
খাক তত্ত্বে আছ তখন যেনো
এটাই তোমার দিশে।

মিশে যেতে দেখবে যাচ্ছে
অর্ধচন্দ্রের আকার,
যেনে নিও আব তত্ত্বে
আছ তুমি ওগো ইয়ার।

তিনকোণা হয়ে মিশবে যখন
আতস তত্ত্বে আছ,
গুরুর কাছে তত্ত্ব জেনে
বন্ধু তুমি বাঁচো।

গোলাকার হয়ে বাষ্প যখন
মিশবে দর্পণে,
বাদ তত্ত্বের উদয় তখন
রেখো বন্ধু স্মরণে।

আকাশ তত্ত্বের উদয় বুঝবে
বিন্দু বিন্দু হলে,
আমার ছায়েদ চিশতী নব্বই তালিমে
গিয়েছেন তা বলে।

কোন তত্ত্বে কী কাজ করা
গুরুই দিবেন বলে,
গুরু খুঁজে না পেলে বন্ধু
জামালচর এসো চলে।

সূত্র:#নব্বইতালিমে আত্মদর্শন।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...