আমি তোমাকে আদৌ ভালবাসিনা;
তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের
ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই।
আমি তোমাকে আদৌ ভালবাসিনা;
তবু তোমার হৃদয়ে, ভালবাসার খড়কুটো দিয়ে
একটি ছোট্ট ঘর বানিয়ে জন্ম জন্মান্তর থাকতে চাই।
আমি তোমাকে আদৌ ভালবাসিনা;
তবুও তোমার হারমোনিয়ামের উদারা
মুদারা তারা হয়েই বাজতে চাই।
অনেক কিছুই চাই -
তোমার ছোঁয়া পেতে,
তোমার চুলে নিজেকে হারিয়ে ফেলতে,
ঐ কোলে মাথা রেখে,চোখের নীলে হারিয়ে যেতে,
যদিও আমি একটুও ভালবাসিনা
তবে চাওয়ার সীমা রাখিনা।
No comments:
Post a Comment