আমার হলোনা তোমার কোলে মাথা রেখে গান শোনা,
হলোনা তোমার আঙ্গুলে মাথার চুলগুলোকে স্বস্তি দেয়া,
হলোনা এক আকাশ বিষাদ তোমার হাসিতে উড়ে যাওয়া,
আমার হলোনা দুজন মিলে ঐ আকাশ পানে তারা গুণা, হলোনা জোৎস্না স্নাত রাতে চাদের আলোতে একসাথে ভেজা।
ওরে মন,অবুঝ মন, বোকা মন কেন হয়না এমন
কেন স্বপ্ন গুলো দুজনে মিলে সম্পূর্ণ করতে পারিনা?
রাতভর দুজনের দুষ্টুমি আর পাগলামীতে কেন উঠেনা অফিসে লেট লতিফের খাতায় দুজনার নাম?
আমার হলোনা তোমার সাথে খুনসুটি আর ছন্নছাড়া হৃদয়ের মাখামাখি, হলোনা এক সকাল এক রাত নির্বিঘ্নে আড় চোখে সবার দৃষ্টি এড়িয়ে পাগলামী।
আমার হলোনা সাত সমুদ্র তের নদী দুজনার এক সাথে পাড়ি দেয়া।
ওরে প্রিয় মন এতো আয়োজন ছিল মনে আঁকা
তোমাকে এতোটাই ভালবাসি বলেই।
আমার স্বপ্ন ভঙ্গে তোমাকে স্বাগতম।
হয়তো কারও বুকে মাথা রেখে
আমার স্বপ্নের সমাধী আঁকবে
জেনে রেখো যে প্রেম আমার
তা হাজার চাইলেও
অন্যকে দিতে পারবেনা।
No comments:
Post a Comment