তোমাকে পেয়েও হারিয়ে-ফেলছি বারে বার,
কৃষ্ণের মত রাঁধার জন্য আসব কি আবার?
দুই কুলেতে দুজনের বাস দুজনার কর্ম ফলে,
বুঝতে আমায় চিনতে আমায় জাতিস্বর হলে।
কত সাধনায়,কত যোনী করেছি দুজন পার,
অদৃষ্টে ছিলে তোমার দেখা হয়েছে অাবার।
কর্মফল আমাদের পোড়াচ্ছে যেন যোজনে রেখে,
আমি সহজ হলেও তোমার পথ ততটা বেঁকে।
জানি তুমি চিনবেনা,আমার কথাও ভাববেনা
কে হই আমি তোমার যে আমায় চিনবে?
সে জনমে ছিল দুজনে মাখামাখি দু'জোড়া
-চোখ রাখা রাখি,সময়তো বাঁধ সাধবে।
জাতিস্বর আমি সেই কন্ঠস্বর -আজও ভাসে দুই কানে,
তুমি যে আমার কত আপন,সে বিধাতাই জানে।
তোমাকে চিনেছি তোমাকে বুঝেছি
খুঁজেছি প্রভূ তোমাতে,
জানি কখনও বুঝবেনা এ আমাকে চিনবেনা
মিশবেনা আমাতে।
Monday, March 11, 2019
জাতিস্বর
Subscribe to:
Post Comments (Atom)
আমি তোমায় ভালবাসিনা
আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...
-
একুশ হাজার ছয়'শ বারে আসা-যাওয়া করে, কে থাকে ও বন্ধু আমার সুলতান নাসিরা ঘরে। ডান নাসিকা কে দক্ষিণ অার বামকে বামই বলে, দমের ঘরে দেখব...
-
পঞ্চ তত্ত্বের নির্ণয় পদ্ধতি আমি বলে যাই, বোঝার মত জ্ঞানী যেজন বুঝে নিবেন ভাই। প্রতি ঘন্টায় তত্ত্বের উদয় আপন দেহে হয়, পর্যায়ক্রমে আসে য...
-
তুমি আসবে বলে হে অতিথি! কত আশা আনন্দ খেলা করে মনে, জানিনা কেমন তুমি;মন বলে আমারই ন্যায় ভাবি এ কথা শুধু ক...
No comments:
Post a Comment