Thursday, January 11, 2018

তুই ছাড়া পাখী

তুই ছাড়া পাখীরে, কিছু ভাল লাগেনা,
আমার সকল সময় থাকিযে আনমনা।
চলনা দুজন মিলে হারিয়ে কোথাও যাই,
দুজনার ভালবাসা ছাড়া যেথা কিছু নাই।
দুজনে হারাব বহুদূর সূদুরে
গেঁথেছি স্বপ্নমালা আমারই অন্তরে।
যন্ত্রণা দুজনার করে নেব ভাগ,
ভালবাসায় হারিয়ে যাবে সকলই রাগ।
যেথায় হারাব কোনদিনও ফিরবনা
সত্যিই হারিয়ে যাব ঠিকানা রাখব না
ছোট্ট কুটিরে মোরা বাঁধব সুখের ঘর,
কাঁদবেনা কখনও ভুলে অন্তর।
কাঁদতে দেবনা, হবনাগো পর।
যেমনটা তুমি চাইবে, তেমনটাই হবে,
মনের কর্তৃত্ব আমার তোমারই রবে
কখনও ভুলেও তুমি যেওনা ফেলে,
আমি তোমাতেই রব,তোমাকে পেলে।
তুই ছাড়া বন্ধুরে, কিছু ভাল লাগেনা,
আমার সকল সময় থাকিযে আনমনা।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...