Thursday, April 5, 2018

আমার অস্তিত্ত্বে তুমি

দেখা হবেনা, তা হবেনা
এইতো তুমি কাছে।
কখনও গুনগুন করে গাইছো গান
কখনও মাথার চুলগুলো দুষ্টুমিতে করছো এলোমেলো।
কখনও গায়ে জড়ানো শার্টের
ইউনিক কালার দিচ্ছো বেছে।
এভাবেইতো প্রতিটি কাজে,
প্রতি মূহুর্তের অনুভূতিতে
তুমিই আছো।
তাইতো কখনও হারাতে পারোনা তুমি
ছেড়ে যেতেও পারোনা।
হারিয়ে তাদের কাছেইতো যায়
যাদের সম্পর্ক টা নড়বড়,
মনে তো তাদেরই পড়ে
যারা কখনও কখনও ভুলে যায়।
হে প্রেম আমার, তোমাকে ভুলিনি
তাই মনেও পড়বেনা।
কেননা আমার অস্তিত্বে তুমি।
যখন হাঁটি তোমার হাত ধরেই,
যখন মৃদূ হাসি তোমার ঠোঁট জুড়েই।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...