Thursday, January 11, 2018

হৃদয়টা তাকে দিও

হৃদয়টা তাকে দিও
যে তোমার হৃদয়টাকে সবসময় আগলে রাখবে,
সে মানুষের পাশে থেকো
যে সর্বদা তোমার পাশে থাকবে।
সে মানুষকে ভালবেসো
যে তোমায় অতি ভালবাসে,
ঐ চোখে তাকেই দেখো
যে তোমার মাঝেই প্রভূকে দেখে।
ছল চাতুরীতে আজ সংসার, শুরু হয় অমানিশা,
বিয়ের আগে এক কথা, বিয়ের পর গুরুদশা।
অর্থের গুরুদশা মেনে নেয়া যায় প্রেমের আকাল নয়,
দুনিয়ার পরিচয় বাদ দিয়ে দেখো তার হৃদয়ের পরিচয়।
তাকেই নিজেকে সপেঁ দাও
যে তোমাকে তোমার চেয়ে বেশী ভালবাসে,
তোমার যত্নে অস্থির হয় যে,
সে জীবনে একবারই আসে।।
সে চোখটাতে তাকিয়ে দেখে
চিনে নিও প্রিয়জন,
তাকেই দিবে সঁপে তোমায়
তোমায় ভাবে যে প্রতিক্ষণ।
প্রেমিক ছিল চন্ডিদাশ,মজনু
ফরহাদ দেবদাস শুনতে পাই,
আনোয়ার ও হতে পারে এমন প্রেমি
যদি থাকে প্রিয় রাধা রাই।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...