Thursday, January 11, 2018

হৃদয়ে তোল

হৃদয়ের সখা পায়ে ঠেলে ওরে করছিস নিজের ক্ষতি,
তার কাছেই আছে যে সে প্রেম যাতে লুকিয়ে তোর গতি।
বিশ্বাস রেখো বন্ধুয়া আমার, বিশ্বাস রেখো পরকালে,
সে সখা তোর হৃদয় মুরতী ওরে থাকবে সর্বকালে।
তোর জন্যই তার আসা যাওয়া বাসনায় কাটছে কাল,
কতবার এমন দূরে দূরে রেখে বুনবি মায়াজাল।
কতটা ক্ষতি হবেরে ভেবেই সে আনমনা,
এখনও কেন চিনিসনা তারে এই সে তোর মহা জনা।
ডুবতে হবে তার প্রেমে তোর জ্ঞানের আখি খোল,
যে প্রেম ছুড়ে ফেলছিস তুই তোল হৃদয়ে তোল।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...