Thursday, January 11, 2018

সেই চাতক পাখী


তোমার মাঝে সেই মিল
যে চাতক পাখী হৃদয়ে খেলা করে,
তোমার মাঝেই সেই চেনা পথ
যা হারিয়ে ছিলাম অবহেলা করে
তবু নয়নে কেন ছলছল করে
এক অজানা ভাবনা খেলা করে -
"তোমাকে হারাব, আমি পাবোনা"
তাকাও মুখ তুলে তবু দেখি দৃষ্টি ভরে।
হারাবার ভয়, এ কারনে হয়,
তুমি আমার সবকিছু আমি কেহ নয়।
চাতকের সে চোখতো একবারও বলেনা
তোমায় ভালবাসি,
হৃদয়ের চোখ একবার ও চায়না কাছে আসি।
তবু আজীবন এভাবেই রব পাশাপাশি।
আমি জ্বলব, পুড়ব
তোমার তাতে কী?
সে চাতক পাখী হয়ে থাক
প্রিয় চাতকী।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...