Thursday, January 11, 2018

আজও মনে নেই

কেন তোর নাই মনে ওরে
সেই সে মধুর স্মৃতি,
মজা করা, সেই অভিব্যাক্তি
মনে কর মধুর রাতি।
আজও সে ক্ষণ পাগল করে
যার কারনেই বলিস পাগল,
রেখেছি ধরে এতোটা কাল
তোর মনেরই আগল।
তোকে বোঝাতে পারিনি
এ আমার ব্যার্থতা ওরে,
কেন বুঝিস না তোরই লাগি
এ পরাণ টা পোড়ে।
এ কাল ও কাল সর্বকালের প্রেমে তোর
ভন্ডামী, বেঈমানি থাকেনা কোনও,
তোর বিরহে তোরই প্রেমে কতটা নেমেছি শোনও--
হারাচ্ছি নিজ সাধনার কাল
হারাচ্ছি দেহের সব,
ধীরে ঐ মৃত্যুর কাছে
নিয়েই যাচ্ছে রব।
চোখ দুটোতে আজ সে হাসি নেই
যে হাসিতে জাহান পাগল হয়,
ঠোঁট দুটোতে সে কথা নেই
ভুলেছি নিজের সকল পরিচয়।
প্রভূ যে চোখের যন্ত্রণাতে
ঝরায় ধরায় জল,
এখনও তুই বুঝবি না ওরে
কে আমি তোর বল।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...