Thursday, January 11, 2018

কথা দিলাম


কথা দিলাম আজীবন তোমার পাশেই রব,
কথা দিলাম আমি তোমার মনের মানুষটি হব।
কথা দিলাম তোমার প্রেমের ভাগ কাউকে দেবনা আর,
কথা দিলাম ওয়াদা এই রাখব ভালবাসার।
কথা দিলাম পড়তে দেবনা তোমার গায়ে আঁচ,
কথা দিলাম আমি হব তোমার স্বচ্ছ কাঁচ।
কথা দিলাম তোমার চরণের সেবায় ব্রতী হব,
কথা দিলাম তোমায় বিরামহীন অাদর দেব।
কথা দিলাম তোমায় তুমি যেথায় চাও রবে,
কথা দিলাম দুজনার চিন্তা চেতনা একদিকেই যাবে।
কথা দিলাম তোমার অপছন্দের কাজ কভু হবেনা,
কথা দিলাম দু:খ কষ্ট গ্লানী দুজনার রবেনা।
দুজনে মিলে পাড়ি দেব সপ্ত পারাবার,
কেটে যাবে হাসি খুশী জগৎ সংসার।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...