এখনও তোমাকে নিয়ে বোরাকে উঠিনি,
এখনও রফরফে নিজেদের যাত্রা করিনি,
এখনও সিদরাতুল মুনতাহা ভ্রমণ করনি,
এখনও লা মাকানে পৌঁছতে পারনি।
এখনই বলছো যাই,
এ জনমে তোমার আমার কপালে বোধয় নাই।
এখনও রফরফে নিজেদের যাত্রা করিনি,
এখনও সিদরাতুল মুনতাহা ভ্রমণ করনি,
এখনও লা মাকানে পৌঁছতে পারনি।
এখনই বলছো যাই,
এ জনমে তোমার আমার কপালে বোধয় নাই।
তুমিতো এ যুগের দশজনের একজন হবে,
সাধক ছাড়া কি সে পথের সন্ধান পাবে?
সাধকতো বহু,আসল সাধক ও নাই,
যে সাধক তোমার জীবনে বাঁধা-হচ্ছে যাচ্ছে তাই।
সাধক ছাড়া কি সে পথের সন্ধান পাবে?
সাধকতো বহু,আসল সাধক ও নাই,
যে সাধক তোমার জীবনে বাঁধা-হচ্ছে যাচ্ছে তাই।
এখনও আসওয়াদ পাথরে চুমু খেলেনা,
এখনও প্রভূর পথ চিনতে পারলেনা,
এখনও তার দর্শণ হলোনা,
এখনই বলছো যাই,
বারবার আসা যাওয়া তোমার বৃথা হবে সাঁই।
এখনও প্রভূর পথ চিনতে পারলেনা,
এখনও তার দর্শণ হলোনা,
এখনই বলছো যাই,
বারবার আসা যাওয়া তোমার বৃথা হবে সাঁই।
এখনও জিব্রিলের সাথে সাক্ষাৎ হলোনা,
এখন ও মহান ওলীর জনণী হলেনা,
এখনও দেব লোকের দেবী হলেনা,
এখনও ব্রহ্মালোকে বিচরণ করলেনা,
এখনই বলছো যাই,
সময় যখন ফুরিয়ে যাবে, দেখবে উপায় নাই।
এখন ও মহান ওলীর জনণী হলেনা,
এখনও দেব লোকের দেবী হলেনা,
এখনও ব্রহ্মালোকে বিচরণ করলেনা,
এখনই বলছো যাই,
সময় যখন ফুরিয়ে যাবে, দেখবে উপায় নাই।
এ জনম অতি উত্তম জনম, এ জনমে কিছু নাও,
শতবর্ষে পরে আসবে আবার, সাধকেরে যদি না পাও?
এ জনমেই তারে বান্ধো ওরে হৃদমাজারে তোমার,
ফানা বাকার পথ খুলে যাবে, পথ আছে বেশুমার।
শতবর্ষে পরে আসবে আবার, সাধকেরে যদি না পাও?
এ জনমেই তারে বান্ধো ওরে হৃদমাজারে তোমার,
ফানা বাকার পথ খুলে যাবে, পথ আছে বেশুমার।
এখনও স্বীয় মিরাজের ফল পেলেনা,
দেহে এখনও শবে কদর হলোনা
এখনও মার্সিয়া শুনতে পাই,
দুনিয়াদারী ছাড়ো ও সোনা, যেনগো দয়াল দেখতে পাই,
এ জনমে বাকী শুধু দুজনার চেষ্টটাই।
দেহে এখনও শবে কদর হলোনা
এখনও মার্সিয়া শুনতে পাই,
দুনিয়াদারী ছাড়ো ও সোনা, যেনগো দয়াল দেখতে পাই,
এ জনমে বাকী শুধু দুজনার চেষ্টটাই।
A N W A R
No comments:
Post a Comment