Thursday, January 11, 2018

প্রাণপাখি

তোর আদরের কমতি হবে
কি করে তা সই,
তাইতো বলি আমি তোমার
চিন্তায় পড়ে রই।
এতো আদর ভালবাসা
যার পাওয়ারই যোগ্য,
বছর খানেক পরে তারা
কষ্ট দিবে অজ্ঞ।
তখন আরও মুটিয়ে যাবে
তোমায় করবে হেয়,
রোগ বালাইয়ে ধরবে ঘিরে
আসব কাছে প্রিয়
সেদিন ডেকে নিও।
তাইতো বলি যাসনে ওরে
আমায় ছেড়ে দূর,
কথা দিলাম আজীবন বাসব ভাল
হবেনা বিরহী কাতর।
একটু আঁচড়ও গায়ে লাগবেনা
বাসব অনেক ভাল,
প্রাণপাখি আমি তোরই রব
হাজার কোটি সাল ও।



No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...