Monday, July 17, 2017

মোনালিসা

দ্যা ভিঞ্চি মোনালিসার ছবি
অপূর্ব হাসি ভঙ্গিমায় একেঁছেন
সবাই বলে ওর হাঁসিতে নাকি মুক্ত ঝরে,
আমি ওর হাঁসির মাঝে
বেদনার আবিষ্কার করেছি
চোখেতে খুঁজে পেয়েছি মায়া ভরা কান্না।
তা আর কারও জন্য নয় যেন আমারই জন্য।

ভবিষ্যত ভাবনা দেখেছি তাঁর চোখে,
কি চায় সে? কেন কান্না তাঁর?
ভাবতে ভাবতে জীবনের ভাল লাগা
সব শেষ হয়ে যাবে;
তবু ভাবাবে,কেননা তাকেতো ভুলতে পারবনা।

যেখানে যাই তাঁরই ছবি দেয়ালে ঠাসা
যেন কালো ঐ পোশাকটি আর পরিবর্তন করেনা
কান্না লুকিয়ে সবার মাঝে হাঁসে।
অদ্ভূত মেয়ে তুমি মোনালিসা
অদ্ভূত তোমার চাহুনি
দ্যা ভিঞ্চি সত্যি বল প্রিয়ার ছবিটা
পেলে কোথায়? যেন কত চেনা চেনা
এভাবে তাকিয়ে থাকে কেন আমার পানে?


No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...