সাধনায় দাওরে মন ধর তোমার দম,
গুরু দেবে বলে,নেবে কোথায় বেশী কম।
না বুঝে করলে সাধন- যাবে বায়ূ চড়ে,
তিন মোয়াক্কেল বিরাজ করে দম সাধনার ঘরে।
গুরু দেবে বলে,নেবে কোথায় বেশী কম।
না বুঝে করলে সাধন- যাবে বায়ূ চড়ে,
তিন মোয়াক্কেল বিরাজ করে দম সাধনার ঘরে।
সময় দাও দম সাধনায়, প্রাণায়াম কর আগে,
হৃদয়ে ঘুমিয়ে থাকা চৈতন্য যেন তোমার জাগে।
সারাদিনের আগাম খবর দমের ঘরে পাবে,
প্রভূর দেয়া বার্তা সেটা সুস্থ জীবন হবে।
হৃদয়ে ঘুমিয়ে থাকা চৈতন্য যেন তোমার জাগে।
সারাদিনের আগাম খবর দমের ঘরে পাবে,
প্রভূর দেয়া বার্তা সেটা সুস্থ জীবন হবে।
পঞ্চতত্ত্ব জেনে কর অবিরাম সাধনা,
সাধন বিনে কি হবে বন্ধু শত আরাধনা।
অবোধ্যরে বোধ্য করে এই দম সাধনা,
জানতে চাও? গুরুর দরবারে করো আনাগোনা।
সাধন বিনে কি হবে বন্ধু শত আরাধনা।
অবোধ্যরে বোধ্য করে এই দম সাধনা,
জানতে চাও? গুরুর দরবারে করো আনাগোনা।
শান্ত,স্থীর মন পেতে দম সাধনা করো,
অজানা রহস্য জানতে বন্ধু এই দমকে ধরো।
নব্বই তালিমের সাথে দম সাধনা মিশে,
করবে যদি দমের সাধন থাকবে অচিন দেশে।
অজানা রহস্য জানতে বন্ধু এই দমকে ধরো।
নব্বই তালিমের সাথে দম সাধনা মিশে,
করবে যদি দমের সাধন থাকবে অচিন দেশে।
No comments:
Post a Comment