Thursday, May 23, 2013

সে থাক শুধু থেকে যাক

সেদিন আচমকা হঠাৎ বৃষ্টিতে
তোমার সাথে হল দেখা,
আমি সেদিন ছিলাম একা
দাঁড়িয়েছিলাম একা ছাউনীতে,
ঠিক তখনই তুমিও আসলে সেখানে
যেন ওগো আনমনেতে।

ভ্রুযুগল ভিজে গিয়েছিল তোমার
অধর যেন ভিজে একাকার
মনে পড়ে গেল সেই কথাটি
বলতে ইচ্ছে হল আরেকবার।

হ্যাঁ ভালবাসি
সেই কথাটি ভালবাসি
বলব কী আরেকবার?
শহীদ মিনার ,বিজয়স্তম্ভের গাঁ ছুঁয়ে
নয়তো ছুঁয়ে ঐ কপোলে বেয়ে যাওয়া
জলের মুক্তো এমাইনো আর বরিষার।

ভিজে গিয়েছিলে বলেই 
সবার কাছ থেকে তোমাকে আড়াল করাই
তখন আমার চঞ্চল কর্ম
ভাবিনি তখন ধর্ম
ভেবেছি শুধু তোমায় নিয়ে-
আমার প্রিয়াকে যেন কেউনা দেখে,
সে থাক শুধু থেকে যাক
আমার এই অতৃপ্ত চোখে।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...