Tuesday, April 23, 2013

আঁখি জলে

নারী চায় অলঙ্কারে দেহ যাক্ ঢেকে,
নর বলে ভালবাসা আমি দেব কাকে।
ছল্ করে মন ভেঙ্গে হয় নারী খুশী,
নর বলে তবু আমি তাকে ভালবাসি।

দুঃখ কষ্ট পুরুষের কেন বলি রবে?
শুধু এই ভালবাসা কষ্ট দিয়ে যাবে।
সেই নারী পুরুষকে প্রেম দিতে পারে,
কেন যেন অলঙ্কারে তাঁরা থাকে পরে।

টাকা ছাড়া প্রেম-নেই তাই যদি বলে,
তবে বলি সেই প্রেম মিশে গেছে ছলে।
শুধু ক্ষণে অভিনয় করে নারী ছলে,
প্রেম পেতে চেওনাকো নর আখিঁ জলে।

No comments:

Post a Comment

আমি তোমায় ভালবাসিনা

আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবে প্রতিনিয়ত তোমার নরম সুরের ভেজা স্নিগ্ধ কন্ঠের গান শুনতে চাই। আমি তোমাকে আদৌ ভালবাসিনা; তবু তোমার হৃদয়ে, ভা...